ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সিংগাইর থানার সাবেক ওসিকে পুনঃবহাল করার দাবিতে মানববন্ধন


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৮-৩-২০২৫ দুপুর ১২:৫২

মানিকগঞ্জের সিংগাইর থানার সাবেক ওসি মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে পুনঃবহাল ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারকারীদের চিহ্নিতপূর্বক গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে সিংগাইর উপজেলা ইসলামী সমমনা দল ও তাওহিদী জনতা।

শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা কার্যালয়ের সামনে ইসলামী দল, রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও জনসাধারণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মানিকগঞ্জ জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারী মাওলানা মোঃ রমজান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস জেলার সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন কাসেমী, উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা দীন মোহাম্মদ, উপজেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি মুফতি আব্দুল্লাহ ফারুকী, জেলার সহকারী দপ্তর সম্পাদক মাওলানা মামুনুল হক,হেফাজতে ইসলামের মুফতি আলমগীর হোসেন রাশেদিন প্রমুখ। 

বক্তারা বলেন, সাবেক ওসি মাদকবিরোধী বিভিন্ন কর্মকান্ড এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য নিরলস প্রচেষ্টা করেছেন। কতিপয় আওয়ামী দোসরা নিজেদের হীন চরিতার্থ পরিপূর্ণ করার জন্য তার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা এবং বানোয়াট তথ্য অপপ্রচার করেছে। সিংগাইর থানার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সাবেক ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে পুনরায় বহাল করার দাবি জানান।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় ছাত্র জনতা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত