ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

উলিপুরে কৃষক লীগ নেতা অ্যাডভোকেট রানা মুন্সি গ্রেপ্তার


আব্দুল মালেক,উলিপুর photo আব্দুল মালেক,উলিপুর
প্রকাশিত: ৮-৩-২০২৫ দুপুর ১২:৫৪

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় অ্যাডভোকেট কামরুজ্জামান রানা মুন্সি (৪৮) নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (০৭ মার্চ) রাত ৯টায় উপজেলার কদমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রানা মুন্সি ওই ইউনিয়নের কর্পূরা মুন্সিপাড়া এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সির ছেলে। তিনি দলদলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর, ২৪ইং মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়। 
এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, শনিবার (০৮ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দৌলতপুরের প্রাগপুর ইউনিয়নে মাদক বিক্রির অভিযোগে উদ্বেগ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর

কাপ্তাইয়ে প্রাথমিকে বৃত্তি পেল ৭৬ জন শিক্ষার্থী

কেশবপুরে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী

টানা বর্ষণে মুকসুদপুরে জনজীবন বিপর্যস্ত, ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ

খালিয়াজুরী খাদ্য গুদামে ধান ক্রয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী

পেকুয়ায় বন্যার্তদের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

বডি ক্যামেরায় রেকর্ড হলো ৩৪ হাজার ইয়াবা আটকের অভিযান

বরিশাল পৌঁছেছেন প্রধানমন্ত্রী, অংশ নিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম