পাগলায় বিএনপির উদ্যোগে রমজান মাসব্যাপী ইফতার আয়োজন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা বিএনপির উদ্যোগে পবিত্র রমজান মাসব্যাপী ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অসহায়-দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষসহ বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের জন্য ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায় ডা. মোফাখখারুল ইসলাম রানার সার্বিক সহযোগিতায় মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করেছে পাগলা থানা বিএনপি।
শুক্রবার (৭ মার্চ) ৬ রমজানে নিগুয়ারী ইউনিয়নের ত্রিমোহনী বাজার এলাকায় নিগুয়ারী ইউনিয়ন বিএনপির আয়োজনে ও বিএনপি নেতা রিপন মাষ্টারের অর্থায়নে কয়েক হাজার লোকের ইফতারির মধ্যে দিয়ে ইফতার শুরু হয়। পুরো রমজান মাসজুড়ে চলবে ইফতার ও আলোচনা সভা এমনটাই জানিয়েছেন ডা. রানা।
বিএনপি নেতা রিপন মাষ্টারের সভাপতিত্বে ইফতারপূর্ব এক আলোচনা সভায় ডা. রানা লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চান।
ইফতার মাহফিলে বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শেখ মো. ইসহাক, আব্দুল হামিদ শেখ, বিএনপি নেতা আজহারুল হক, হাজী আব্দুস সাত্তার, রিপন মাষ্টার, আ: বাতেন, যুবদল নেতা মোহাম্মদ আলী বাবুল, স্বেচ্ছাসেবক দল নেতা মাহফুজুর রহমান, ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পাউরুটি কিনতে গিয়ে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক
শরণখোলায় খাবারের প্রলোভনে শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার
কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরির প্রলোভন; ওলামা দলের সাবেক নেতার বিরুদ্ধে
লাকসামে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ