জেলা জামায়াতের আমীর রুহুল আমীন ভুঁইয়া সড়ক দুর্ঘটনায় আহত
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জেলা জামায়াতের আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া। শনিবার (০৮ মার্চ) দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর থেকে রামগতি যাওয়ার পথে লরেন্স বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী। তিনি জানান, রামগতিতে জামায়াতের একটি প্রশিক্ষক সভায় উপস্থিত হওয়ার জন্য প্রাইভেটকারযোগে জেলা জামায়াতের আমীর লক্ষ্মীপুর থেকে রওনা হন। এসময় লরেন্স বাজার এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি ছাড়াও লক্ষ্মীপুর শহর জামায়াতের নায়েবে আমীর জহিরুল ইসলাম ও ড্রাইভার জাকির হোসেন আহত হয়। এতে মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাদের বহরকারী প্রাইভেটকারটি। আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
আহত জহিরুল ইসলাম বলেন, রামগতিতে সাংগঠনিক অনুষ্ঠানে যোগদানের যাওয়ার পথে লরেন্স এলাকায় পৌঁছালে আমাদের বহরকারী প্রাইভেটকারের টায়ার ফেটে যায়। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। এতে আমাদের আমীর সাহেবসহ আমরা আহত হই।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের