ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

একনজরে লক্ষ্মীপুর জেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ১১-১-২০২৬ দুপুর ১:৪৯

লক্ষ্মীপুর জেলার ৪টি আসনে বৈধভাবে মনোনীত হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লড়াইয়ে মাঠে নামছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ২৭৪ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ নাজমুল হাসান (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মোহাম্মদ শাহাদাত হোসেন (জাতীয়তাবাদী দল বিএনপি)। এছাড়াও এই আসনে মুহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ (জাতীয় পার্টি), মোঃ আলমগীর হোসাইন (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম), মোঃ কাউছার আলম (গণ অধিকার পরিষদ-জিওপি), মোঃ জাকির হোসেন পাটোয়ারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মোঃ বিল্লাল হোসেন (বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ) ও মোঃ মাহবুব আলম (জাতীয় নাগরিক পার্টি-এনসিপি) ভোট করবেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

২৭৫ লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে এস. ইউ. এম. রুহুল আমীন ভুঁইয়া (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মোঃ আবুল খায়ের ভুঁইয়া (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি) লড়াই করছেন। এই আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন তছলিম (জাকের পার্টি), মোহাম্মদ রেজাউল করিম (নাগরিক ঐক্য), মোঃ ইব্রাহিম মিয়া (বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি) ও হেলাল উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

২৭৬ লক্ষ্মীপুর-৩ (লক্ষ্মীপুর সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ রেজাউল করিম (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মোঃ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি)। এছাড়াও এই আসনে এ. কে. এম মহিউদ্দিন (জাতীয় পার্টি), মোঃ ইব্রাহিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মোঃ সামছুদ্দিন (লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি) জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করবেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

২৭৭ লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে মোঃ আশরাফুর রহমান হাফিজউল্যা (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও এ. বি. এম আশরাফ উদ্দিন নিজান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও এই আসনে রয়েছেন খালেদ সাইফুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), তানিয়া রব (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি), মিলন কৃষ্ণ মণ্ডল (জাতীয় সমাজতান্ত্রিক দল-বাসদ) ও মোঃ রেদোয়ান উল্ল্যাহ (গণ অধিকার পরিষদ-জিওপি)। এরা সবাই বৈধভাবে মনোনীত হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়ে ভোট যুদ্ধে অংশ গ্রহণ করছেন বলে নির্বাচন অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের