ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাণীনগর- আদমদীঘি সীমান্ত রেখার ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১১-১-২০২৬ দুপুর ১:৪৭

 নওগাঁর রাণীনগর থানার উত্তর পাশে বগুড়ার আদমদীঘি থানার সীমান্ত রেখার জঙ্গলের পাশে এক ডোবা থেকে আজ্ঞাত বেক্তির লাশ স্থানীয়রা দেখতে পায়। প্রথমে রাণীনগর থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে লাশটি যে খানে পরে আছে ওই স্থানটি আদমদীঘি থানার সীমানা হওয়ায় রাণীনগর থানার অফিসার ইনচার্জ ওসি আদমদীঘিকে জানালে তারা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসে। জানা গেছে, শনিবার বিকেল ৫টায় রাণীনগর সান্তাহার সড়কের রাণীনগর স্টেশনের অদূরে মাছের আড়ৎতের পশ্চিম পাশে জঙ্গলের ধারে একটি ডোবায় ভাসমান অবস্থায় অজ্ঞাত এক  ব্যক্তির ভাসমান লাশ স্থানীয়রা দেখতে পায়। বিষয়টি রাণীনগর থানা পুলিশ কে জানালে অফিসার ইনচার্জ আব্দুল লতিফের নের্তৃত্বে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থলটি রাণীনগর থানার সীমান্তরেখা আদমদীঘি থানার হওয়ার কারণে লাশ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানাকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধারসহ নাম ঠিকানা সনাক্তের চেষ্টা করে। বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ধারণা করা হচ্ছে লাশটি কয়ে দিন আগে এই ডোবাতে ফেলা হয়েছে। মাথায় গামছা পেঁচানো ছিলো। লাশ অনেকটা বিকৃত অবস্থায় আমরা উদ্ধার করেছি। এখন পর্যন্ত তার নাম ঠিকানা সনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে