ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

‘সন্ত্রাসী’ বলায় সাংবাদিকদের হুমকি দিল পাকিস্তানি তালেবান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ১০:২৪

‘সন্ত্রাসী’ বলায় সাংবাদিকদের হুমকি দিল পাকিস্তানে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান (টিটিপি)। যদি তাদের সন্ত্রাসী বলে সম্বোধন করা হয়, তবে সাংবাদিকদের শত্রু হিসেবে বিবেচনা করবে বলেও জানিয়েছে টিটিপি। খবর দ্য ওয়ালের।

সোমবার (৬ আগস্ট) সামাজিকমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিষিদ্ধ সংগঠনটির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি বলেন, সংবাদমাধ্যমে টিটিপিকে ‘সন্ত্রাসী ও উগ্রপন্থী’ বলে প্রচার করা হয়। কিন্তু গণমাধ্যম ও সাংবাদিকদের এ রকম পরিভাষার ব্যবহারে দলীয় ভূমিকারই প্রকাশ ঘটে।

তিনি বলেন, টিটিপিকে এমন খেতাব দেওয়ার মাধ্যমে সংবাদকর্মীরা তাদের দায়িত্বের প্রতি অসততা প্রদর্শন করেন এবং তাদের নিজেদের জন্য শত্রুতা বৃদ্ধি করেন। গণমাধ্যমের উচিত আমাদেরকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান নামে ডাকা।

২০০৭ সালে টিটিপি প্রতিষ্ঠা করা হয়েছিল। বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রেক্ষাপটে পরের বছর সংগঠনটিকে বেআইনি ঘোষণা করে পাকিস্তান সরকার। ২০০৯ সালে সংগঠনটির প্রথম প্রধান বাইতুল্লাহ মাসুদকে ড্রোন হামলায় হত্যা করে মার্কিন বাহিনী।

এদিকে আফগানিস্তানে একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করেছে তালেবান। এছাড়া দেশটিকে ইসলামি আমিরাতও ঘোষণা করেছে তারা। সরকারপ্রধান করা হয়েছে জাতিসংঘের কালোতালিকাভুক্ত ও তালেবানের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুনদকে।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত