ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ভুট্টাখেত থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধারের তিনদিন পর সীমান্তের তামাক থেকে উদ্ধার হাসিনার মাথা


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৮-৩-২০২৫ বিকাল ৫:২১

গৃহবধু হাসিনা বেগমের মাথাবিহীন দেহ উদ্ধার হওয়ার তিন দিন পর উদ্ধার হলো মাথা। শনিবার বিকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্ত এলাকায় একটি তামাকখেত থেকে মাধাটি উদ্ধার করেছে পুলিশ। লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত বাদল কুমার মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল সীমান্ত এলাকার তামাকখেত থেকে মাথাটি উদ্ধার করেছে। মাথাটি মাটির নিচে পূঁতে রাখা হয়েছিল। এর আগে বৃহস্পতিবার দুপুরে নিহত হাসিনার স্বামী আশরাফুল ইসলামের বাড়ি থেকে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র, রক্তমাখা কাপড় ও ভ্যান উদ্ধার করেছে। 

নিহত হাসিনা বেগম (৪৪)  ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ দরিবাস এলাকার মৃত কাশেম আলী ও মৃত আছিমা বেগমের মেয়ে। নিহতের স্বামী আশরাফুল ইসলাম (৫৪) লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী দীঘলটারী কুটিরচর এলাকবার বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে শফিকুল ইসলাম নামে এক কৃষকের ভূট্টাখেত থেকে হাসিনা বেগমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। নিহতের আঙ্গুলের ছাপ নিয়ে প্রযুক্তির মাধ্যমে পরদিন বৃহস্পতিবার সকালে তার পরিচয় সনাক্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে হাসিনার স্বামী আশরাফুলের বাড়ি দীঘলটারী কুটিরচরে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশ আশরাফুলের ঘর থেকে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র, রক্তমাখা কাপড় ও ভ্যান জব্দ করে। তবে আশরাফুল বাড়ি থেকে পালিয়ে যান। এ ঘটনায় ভূট্টাখেতের মালিক শফিকুল ইসলাম অজ্ঞাতদের আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেন। 

মামলার বাদী ও ভুট্টাখেতের মালিক জানান, যেহেতু হাসিনা বেগমের বাপের বাড়িতে ভারতে আর বাংলাদেশে আপনজন নেই। তার স্বামী এ হত্যাকান্ডের সাথে জড়িত। তাই পুলিশের কথায় আমি বাদী হয়ে মামলা করেছি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও লালমনিরহাট সদর থানার ওসি তদন্ত বাদল কুমার মন্ডল বলেন, নিহত গৃহবধু হাসিনা বেগমের মাথা উদ্ধার করতে বৃহস্পতিবার দুপুর তেকে দূর্গাপুর সীমান্তের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়েছে। অবশেষে একটি তামাকখেত থেকে মাথাটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী আশরাফুল ইসলাম পলাতক থাকায় এখনো হত্যার কারন জানা যায়নি। পলাতক খুনি আশরাফুলকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত