ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৮-৩-২০২৫ বিকাল ৬:১১
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর, ইএসডিও এবং ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক নেতা, এনজিও নেতা-কর্মি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ইউএনও স্বাগত বক্তব্য দেন। আরো বক্তব্য দেন- উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার,জামায়াতের সেক্রেটারি রজব আলী, তথ্য কর্মকর্তা হালিমা আকতার, মহিলা দল নেত্রী আনারকলি বেগম ও মনিরা বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশন'র প্রজেক্ট অফিসার বিলকিস বেগম, শিক্ষক মেহেবুবা আখতার,ইএসডিও প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।
 
বক্তারা তাদের বক্তব্যে নারীদের শিক্ষা অর্জন ও অধিকার সচেতন হওয়ার উপর গুরুত্ব দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির