ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে ভাবিকে মারধর করে ঘরে তালা দিলেন দেবর


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ৮-৩-২০২৫ রাত ১০:৪৩

জমি নিয়ে বিরোধের জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে হাসি বেগম (৬৮) নামে এক বৃদ্ধা নারীকে মারধর করে বের করে বসতঘরে (বিল্ডিং) তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন দেবরের বিরুদ্ধে।

শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার ফুকরা ইউনিয়নের উত্তর ফুকরা গ্রামে এ ঘটনা ঘটেছে।হাসি বেগম ওই গ্রামের শেখ আবু সাইদের স্ত্রী।এ ঘটনায় ভূক্তভোগী ওই নারীর স্বামী বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগী হাসি বেগম জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার আপন দেবর শেখ আবু জাফরের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে আবু জাফর ও তার স্ত্রী খুরশিদা হাসি বেগমের বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালাগাল করে। এক পর্যায় হাসি বেগমের চুল ধরে টানা-হেঁচড়া করে। পরে হাসি বেগমকে মারধর করে তাড়িয়ে দিয়ে বসতঘরে (বিল্ডিং) তালা ঝুঁলিয়ে দিয়ে চলে যান তারা। এ সময় হাসি বেগম বাড়িতে একা ছিলেন। পরে তার স্বামী বাড়িতে আসলে ঘটনা জানালে তিনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত দেবর আবু জাফরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ভবনের মালিকানা দাবি করে বলেন, ‘আমার ঘরে আমি তালা দিয়েছি। আমি তাদের থাকতে দিয়েছিলাম। ঘটনার পর যেহেতু পুলিশ এসেছিল। থানায় বসেই সমাধান হবে। এর বেশি কিছু বলতে চাই না।’ 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, ‘ভূক্তভোগীর স্বামীর অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

এমএসএম / এমএসএম

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার