কুমিল্লায় চিকিৎসকদের ৫ দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ
কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) চিকিৎসকরা ম্যাটসদের ৪ দফা দাবি ও রায় প্রদানকালে ক্ষেপণের বিরুদ্ধে এবং নিজেদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক প্রতিবাদ সমাবেশ করেছেন।রবিবার (৯ মার্চ) কুমিল্লা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক, প্রিন্সিপাল, এনডিএফ ও ড্যাবের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে উল্লেখিত দাবি এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না।আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট হালনাগাদ করতে হবে।স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনের উদ্যোগ নিতে হবে।
নিম্নমানের মেডিকেল কলেজ ও ম্যাটস বন্ধ করতে হবে।চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে বলে উল্লেখ করা হয়। সমাবেশে বক্তারা বলেন, "চিকিৎসা ব্যবস্থার মান রক্ষার স্বার্থে অনিয়ন্ত্রিত ও অযোগ্য ব্যক্তিদের ডাক্তার উপাধি ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতে চিকিৎসকদের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে হবে, যাতে সেবা ব্যবস্থার উন্নয়ন সম্ভব হয়।"
চিকিৎসকদের অভিযোগ, ম্যাটসদের কিছু দাবি অযৌক্তিক, যা স্বাস্থ্যসেবার গুণগত মানকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তারা দ্রুত তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে প্রতিবাদ করে,এসএসসি পাসে ডাক্তার মামার বাড়ির আবদার,ম্যাটস দ্বারা চিকিৎসা দিলে, জীবন যাবে ঘরে ঘরে।সমাবেশ শেষে চিকিৎসকরা তাদের দাবির বিষয়ে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর