কুমিল্লায় প্রায় ৪ হাজারেরও অধিক রোজাদারের জন্য ইফতার মাহফিলের আয়োজন
একটি গ্রাম একটি পরিবার, একা ভালো থাকার দিন শেষ, সবাই মিলে থাকবো বেশ। এই স্লোগানে কুমিল্লায় প্রায় ৪ হাজার রোজাদারদের নিয়ে ইফতারের আয়োজন করেছে এলাকাবাসী।
শনিবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ধনুয়াখলা আহমদিয়া ফাজিল মাদ্রাসা ময়দানে কালির বাজার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সর্বস্তরের ব্যক্তিবর্গদের নিয়ে ভ্রাতিত্ব বন্ধন ঐক্য করতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই আয়োজনের মাধ্যমে মুসলিম সমাজের একে অপরের সাথে সম্পর্ক উন্নতি করণ, গ্রামের মানুষ ঐক্যবদ্ধ থাকা ও যাকাত ফান্ড গঠন করে দারিদ্র্যমুক্ত মুক্ত সমাজ গড়াই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন তারা।
এসময় বক্তারা বলেন, ঐতিহাসিক এই আয়োজন ধনুয়াখলা বাসীর জন্য ইতিহাস। এর আগে এই গ্রামে একাধিক দেশ থেকে ওলামাকা কেরাম ও আন্তর্জাতিক ক্বারীদের নিয়ে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। তাদের এমন সামাজিক উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন প্রবাসী ও দেশের সকল শ্রেণী পেশার মানুষ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বিন ডক্টর হিফজুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ইসরাফিল বিন আহমাদ, মাওলানা মোশাররফ হোসাইনসহ অত্র ইউনিয়নের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে প্রবাসী ও দেশের সর্বস্তরের মানুষ ও এলাকার কবরবাসীর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর