দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত
‘‘দুর্যোগের পুর্বাভাস প্রস্ততি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’’ এই প্রতিপাদ্যে সারাদেশের মতো নেত্রকোনার দুর্গাপুরেও নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে সর্বস্তরের অংশগ্রহনে র্যালী, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড নিয়ন্ত্রণ বিষয়ক এক মহড়ার মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এক র্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভুমিকম্প এবং অগ্নিকান্ডে আমাদের করণীয় বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সমবায় অফিসার বিজন কান্তি ধর, শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, মো. ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর প্রমুখ। এছাড়া অন্যদের মাঝে, দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরবর্তিতে ফায়ার ষ্টেশন অফিসার শফিকুল ইসলামের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড নিয়ন্ত্রণ বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, নেত্রকোনা জেলার মধ্যে সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা একটি প্রবল দুর্যোগপুর্ন উপজেলা। দুর্যোগে ভয় না পেয়ে নিজেদের পুর্ব সচেতনতা ও প্রস্ততি থাকলে সকল দুর্যোগই মোকাবিলা করা সম্ভব। দুর্যোগ প্রস্ততির বিষয়টি মাথায় রেখে যে কোন দুর্যোগে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা