লক্ষ্মীপুরে জেলেদের হামলায় তিন পুলিশ আহত, আটক ১৩
নিষেধাজ্ঞা চলকালীন সময়ে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরার সময় জেলেদের আটক করতে গেলে হামলার শিকার হয়েছেন নৌ-পুলিশের তিন সদস্যসহ চারজন। পরে নৌ পুলিশের অভিযানে ১৩ জেলেকে আটক করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, মজুচৌধুরীর হাট নৌ-পুলিশের ইনচার্জ সোহেল আহমেদ, নৌ-পুলিশের নায়েক সুকুমার রায়, কনস্টেবল জাহাঙ্গীরসহ নৌ-পুলিশের ট্রলার মাঝি জামাল হোসেন।
রোববার (৯ মার্চ) রাতে মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট সংলগ্ন মেঘনা নদীর সাহেবের চর এলাকায় মাছ শিকার করছে জেলেরা। খবর পেয়ে তাদেরকে ধরতে যান নৌ-পুলিশের একটি দল। এসময় জেলেরা পুলিশকে লক্ষ্য করে লাঠিসোঁটা দিয়ে হামলা করে। জেলেদের হামলায় তিনিসহ আরও দুই পুলিশ সদস্য ও একজন ট্রলার মাঝি আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৩ জেলেকে আটক করে। এসময় চারটি নৌকা ও ৫৩১ মিটার কারেন্ট জাল ও ১৮ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও জানান, আটক জেলেদের নামে জাটকা ইলিশ সংরক্ষণ আইন, পুলিশের উপর হামলাসহ পৃথক চারটি মামলা দায়ের করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করলে আদালতে জেল হাজতে পাঠায়।
প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ইলিশ রক্ষায় ১লা মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ। নিষেধাজ্ঞা পালনে নদীতে অভিযান চালাচ্ছে মৎস্য অফিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের