ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

এসেনসিয়াল ড্রাগসের এমডির আত্মীয়দের বদলি বাণিজ্য


শেখ নাহিদ photo শেখ নাহিদ
প্রকাশিত: ১০-৩-২০২৫ বিকাল ৬:৩

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের এমডি সামাদ মৃধার ভাতিজা নাজমুল হুদা,  ভাগিনা মো. শওকত ও এমডি সেকশনের বেশকিছু কর্মকর্তা  ও কর্মচারী ইতিমধ্যেই অনেক আওয়ামী লীগ পন্থী শ্রমিক কর্মচারীদের সুবিধা মতো জায়গায় টাকার বিনিময়ে বদলি করছে। এমনকি কোম্পানিতে অতিরিক্ত লোক থাকায় ব্যবস্থাপনা পরিচালক ছাটাই প্রক্রিয়া শুরু করে ১২৫ জন কর্মচারী ছাটাই করেন। এরমধ্যে ৩৮ জনকে টাকা লেনদেনের মাধ্যমে  আবার ফেরত আনেন। এখানে ও এমডি  আত্মীয়-স্বজন ও ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবুল খায়ের এবং  সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন জড়িত আছেন বলে জানা যায়। 
এ বিষয় খোঁজ নিয়ে জানা যায় মো. মনিরুল ইসলাম জি এম এডমিন অ্যান্ড এইচআরএম ও জড়িত আছেন। ইতিমধ্যে খুলনা বগুড়া মধুপুর সহ অন্য প্ল্যান থেকেও এই চক্র অঙ্গীকারনামা দিয়ে চাকরি না যাওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছে । তারা বলছে কোন কর্মচারীর চাকরি যাবে না সেই নিশ্চয়তা মৌখিকভাবে তারা কথা  দিচ্ছে এবং অঙ্গীকার নামার মাধ্যমে সেটাকে বহাল করছে। ব্যবস্থাপনা পরিচালক এর ভাতিজা, ভাগিনা সহ ইউনিয়নের সভাপতি সেক্রেটারি শুধু প্লান্ট বদলি নয় সেকশন বদলি প্রমোশনসহ টেন্ডার বাণিজ্য, কমিশন বাণিজ্য, এবং সকল কিছুর সাথেই জড়িত। তাদের মাধ্যমে ইডিসিএল এ একটি মাফিয়াচক্র গড়ে উঠেছে। স্বাস্থ্য সচিব  ও উপদেষ্টা  দৃষ্টি আকর্ষণ করে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ভুক্তভোগী কর্মচারীরা তাদের হাত থেকে প্রতিষ্ঠানটি রক্ষা করারজন্য অনুরোধ করেন। এই দিকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি ) একান্ত সহকারি (পিএস) ভাগিনা নাজমুল হুদা মৃধাকে একাদিক বার তার ব্যবহৃত মুঠো ফোনে ফোন দিলে তিনি ফোন  কেটে দেন।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার