সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর ভুট্টা ক্ষেতে অটোচালকের লাশ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর ভুট্টা ক্ষেত থেকে আবুল হোসেন(৪৮) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার(১১ মার্চ) সকাল ৯ টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভা ২ নং ওয়ার্ড দক্ষিন আজিমপুর এলাকার রিয়াজুলের ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন ঐ এলাকার মৃত. হাসেমের পুত্র।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল হোসেন গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হন। ঔ দিন বাড়ি না ফেরায় বাড়ির লোকজন বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করতে থাকে। এর মধ্যে সোমবার থানা জিডি করেন।জিডির পরদিন মঙ্গলবার বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে স্থানীয়রা লাশ দেখতে পায়। পরে বিষয়টি থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছান।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম তৌফিক আজম ও ইন্সপেক্টর(তদন্ত) স্বপন কুমার সরকারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়