উত্তরায় রোজাদার পথচারীদের মাঝে বিএনপি নেতা সালামের ইফতার বিতরণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক উত্তরা পশ্চিম থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুস সালাম পবিত্র মাহে রমজান মাসে প্রতিদিন ৩ থেকে ৫ শতাধিক রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনি পবিত্র মাহে রমজানের শুরু থেকে প্রতিদিনের ন্যায় আজও উত্তরা পশ্চিম থানার অন্তর্গত ১২/১৩ মোড় এলাকায় গরীব অসহায় পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।
এ সময় ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক, আফাজ উদ্দিন আফাজ, উত্তরা পশ্চিম থানা ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আলফাজ,, উত্তরা পুর্ব থানা শ্রমিক দলের সদস্য সচিব মো: মহিউদ্দিন আহাম্মেদ সহ আরো উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। মানবিক এ কাজের মধ্যদিয়ে আব্দুস সালাম জনমনে মানবতার ফেরিওয়ালা হিসেবে স্থান করে নিয়েছেন।
জানা যায়, আন্দোলন সংগ্রামে অগ্রগামী বিএনপির এ সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পবিত্র মাহে রমজান মাসে মাস ব্যাপি ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়ে দলের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ