৫ দফা দাবি আদায়ে কুমিল্লায় ইন্টার্ণ চিকিৎসকদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগী ও স্বজনরা
কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) চিকিৎসকরা ৫ দফা দাবি আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করছে। বিএমডিসির বিরুদ্ধে করা রিট প্রত্যাহারের পাশাপাশি ৫ দফা দাবিতে আন্দোলন করছেন তারা। কুমিল্লা মেডিকেল কলেজসহ বেসরকারি আরও ৩টি মেডিকেল কলেজেও কর্মবিরতি চলছে।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ শুরু করে। এ সময় সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা ভোগান্তির শিকার হয়। কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে চিকিৎসা সেবা কার্যক্রম।
আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এক প্রতিবাদ সমাবেশে চিকিৎসকরা ৫টি দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে, এমবিবিএস ও বিডিএস ব্যতিত কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না। ওটিসি ড্রাগস লিস্ট আপডেট করতে হবে। স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করতে হবে। ম্যাটস ও নিন্মমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
এসকল দাবি বাস্তবায়ন না হলে নতুন কর্মসূচি আসবে বলেও জানান আন্দোরনরতরা।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর