গোদাগাড়ীতে বিকল্প জীবিকার জন্য ১৫ জেলে পেলেন বকনা বাছুর
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গোদাগাড়ী উপজেলার প্রান্তিক জেলেদের মাঝে গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ই মার্চ) দুপুর ১২টায় গোদাগাড়ী উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ অনুষ্ঠানে ১৫ জন প্রান্তিক নিবন্ধিত জেলেদের একটি করে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল।
উপজেলা মৎস্য অফিসার অহেদুজ্জান এর সার্বিক তত্ত্বাবধানে হতদরিদ্র জেলেদের মাঝে বকনা গরু বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ শায়লা শাারমিন, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা,অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিতা পারভিন গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে ৯টি ইউনিয়নে যাচাই বাছাই সম্পন্ন করে এসব জেলেদের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়। এর ধারাবাহিকতায় উপজেলার বাকি সুবিধাভোগী জেলেদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা