সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, মৃত্যুর গুজব ছড়িয়ে বাড়ীঘর ভাংচুর
লালমনিরহাটের ডায়াবেটিক হাসপাতাল এলাকায় গত শুক্রবার মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ এবং সংঘর্ষে আহতদের একজনের মৃত্যুর গুজব ছড়িয়ে বাড়ীঘর ভাংচুরের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মব জাস্টিসের শিকার দাবি করা শফিকুলের পরিবার। গত সোমবার(১০ মার্চ) রাত ১০ টার দিকে লালমনিরহাট জেলা শহরের আলসাদ হোটেলের সম্মেলন কক্ষ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মব জাস্টিসের শিকার দাবি করা পরিবারের সদস্য শাহাদাত হাবীব শাওন বলেন, গত বছরের এপ্রিলে পতিত আওয়ামী সরকারের সন্ত্রাসীরা তাদের বাসায় ঢুকে তার মা, নানী, দাদী সহ পরিবারের কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলেও স্থানীয় এমপির বাধায় সেসময় মামলা নেয়নি পুলিশ। পরে আদালতে মামলা করে পরিবারটি। সেই ঘটনার জেরে গত শুক্রবার রাতে একটি গুজব উস্কে দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমর্থিত কিছু যুবক প্রথমে শাওনের দুই ভাই সৈকত ও জিয়াকে অপহরণ করে তুলে নিয়ে বেধড়ক মারধর করে এবং পরে তাদের বাড়ি সহ আরো তিনজনের বাড়ি ভাঙচুর ও লুটপাট করে। হামলাকারিরা বাড়ীর স্বর্ণলাকার নগদ টাকা সহ মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে শাহাদাতের পরিবারসহ পার্শ্ববর্তী আরো তিন বাড়ির পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে শাওনের মা জমিলা বেগম, মামা ফজলুর রহমান, মামী আনজু বেগম উপস্থিত ছিলেন। এর পরদিন(১১ মার্চ) উক্ত সংবাদ সম্মেলনের প্রতিবাদ এবং সংঘর্ষে জড়িতদের সকলকে গ্রেফতারের দাবিতে শহরের মিশনমোড়ে মানববন্ধন করে প্রতিপক্ষ আব্দুস সালামের লোকজন। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied