কুমিল্লায় বিদেশি অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার
কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, দেশীয় তৈরি পাইপগান ও গুলি কার্তুজ সহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান। তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই এবং অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এ সময় তিনি উদ্ধারকৃত অস্ত্র ও গুলি গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কুমিল্লা ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্রসহ কিছু অপরাধী কার্যক্রম পরিচালনা করছে। এরপর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় দুটি বিদেশি পিস্তল,একটি দেশীয় তৈরি পাইপগান,৬ রাউন্ড গুলি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এই অস্ত্রগুলো ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য ব্যবহার করা হতো।
গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লা দাউদকান্দি উপজেলার চরচারুয়া গ্রামের মোঃ মামুন (৩৭)। তার বিরুদ্ধে ডাকাতিসহ ৪ টি মামলা রয়েছে।
অন্য গ্রেফতারকৃত চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার মনসুরাবাদ গ্রামের মোঃ আরিফ (৩১)। আরিফ বর্তমানে কুমিল্লা দাউদকান্দি উপজেলার তুজুরভাঙ্গা এলাকায় ভাড়া থাকেন।
পুলিশ জানায়, তিনি ডাকাত চক্রের অন্যতম সক্রিয় সদস্য।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাজির আহমেদ খান আরও বলেন, "অস্ত্রধারী অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং অন্য সহযোগীদেরও খুঁজে বের করে গ্রেফতার করা হবে।"
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি