ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ভারতে একদিনে সংক্রমণ বেড়েছে সাড়ে ছয় হাজার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ১:৪৩

ভারতের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় বেড়েছে প্রায় সাড়ে ছয় হাজার। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন। পর পর তিন দিন ৪০ হাজারের নিচেই থাকল আক্রান্তের সংখ্যা। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩০ লাখ ৯৬ হাজার ৭১৮। খবর আনন্দবাজার অনলাইনের।

করোনায় দৈনিক মৃত্যু গত দু’দিন ৩০০-র নীচে ছিল। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। পুরো মহামারি পর্বে ভারতে মোট প্রাণ গেল ৪ লাখ ৪১ হাজার ৪১১ জনের। এর মধ্যে ভারতের কেরালা রাজ্যে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। মহারাষ্ট্রে ৮৬ জনের। বাকি সব রাজ্যে দৈনিক মৃত্যু ২০-র নিচে রয়েছে।

তবে আক্রান্ত মঙ্গলবারের তুলনায় বাড়লেও গত ২৪ ঘণ্টায় ভারতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৯১ হাজার ২৫৬ জন। ভারতের মধ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন কেরালায়। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ২৫ হাজার ৭৭২ জন।

প্রীতি / প্রীতি

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত