নতুন সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে : তালেবান
আড়ালে থাকা তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, আফগানিস্তানের নবগঠিত সরকার শরীয়াহ আইন অনুসরণ করবে। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তার প্রথম বার্তায় তিনি এমন কথা বললেন। তালেবান ক্ষমতা দখল করলেও এই নেতা জনসম্মুখে আসেননি। খবর এএফপির।
ইংরেজি ভাষায় দেয়া এক বিবৃতিতে হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, ‘আমি আফগানিস্তানের সকল মানুষকে নিশ্চিত করছি যে, নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত নেতারা দেশে ইসলামি শাসন এবং শরীয়াহ আইন অনুসরণ করার ব্যাপারে কঠোরভাবে কাজ করবেন।’
আখুন্দজাদা বলেন, নতুন নেতৃত্ব ‘দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিত করবে। লোকজনের দেশ ত্যাগ করার চেষ্টা করা উচিত হবে না। কোনো ব্যক্তির সাথে ইসলামিক আমিরাতের কোনো সমস্যা নেই। আপনারা সকলে এ শাসন ব্যবস্থা ও আফগানিস্তানকে শক্তিশালী করতে অংশগ্রহণ করবেন এবং এভাবে আমরা আমাদের যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনরায় সাজিয়ে তুলব।’
সম্প্রতি তালেবান সূত্র জানায়, হিবাতুল্লাহ আখুন্দজাদা কান্দাহারে রয়েছেন। খুব শীঘ্রই তিনি জনসম্মুভে আসবেন।
তালেবান ক্ষমতা দখল করে গত ১৫ আগস্ট। এরপর তারা গতকাল (মঙ্গলবার) অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে। এই সরকারের নেতৃত্ব দেবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তার ডেপুটি হিসেবে কাজ করবেন তালেবানের আরেক সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার।
নতুন সরকারে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ করবেন মোল্লা ওমরের ছেলে মুল্লা ইয়াকুব। মোল্লা আব্দুল সালাম হানাফি দ্বিতীয় ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সারাজউদ্দিন হাক্কানি।
প্রীতি / প্রীতি
রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা