ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে শিশুদের নিয়ে পালিত হলে নারীদিবস


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৩-২০২৫ দুপুর ২:৫০

সিলেটের বালাগঞ্জে তিন পর শিশুদের নিয়ে পালিত হলো নারী দিবস। নারী দিবস সারাদেশে পালিত হয়েছে ৮ মার্চ। বালাগঞ্জে দিবসটি পালিত হয় ১১ মার্চ। তাও আবার স্কুল পড়ুয়া ছাত্রীদের নিয়ে। 

জানা যায়, বিশ্বজুড়ে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্যগুলোর মধ্যে রয়েছে- আন্তর্জাতিক নারী দিবস প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল পুরুষের পাশাপাশি নারীদের সমান মজুরি নির্ধারণ। দৈনিক আট ঘণ্টা শ্রমের দাবি।কর্মক্ষেত্রে অতিরিক্ত শ্রম এবং শিশুশ্রম বন্ধ করা। নারীর ভোটাধিকার প্রণয়ন করা। নারীর অধিকার নিশ্চিত করাসহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক নারী দিবস পালন করা। ১৯১৩ সালে রাশিয়ায় নারীরা ফেব্রুয়ারি মাসের শেষ রোববার নারী দিবস হিসেবে পালন করে। পরে ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে 'আন্তর্জাতিক নারী দিবস' হিসেবে পালনের ঘোষণা দেয়। 

বালাগঞ্জে মাধ্যমিক স্কুলের পড়ুয়া ছাত্রীদের নিয়ে এই গুরুত্ববহ দিবসটি পালন করতে দেখলে জনমনে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। দু-চারজন এনজিও কর্মী ছাড়া সভাকক্ষ ভরপুর ছিলো স্কুল পড়ুয়া ৮ম-৯ম শ্রেণির শিশুরা। দিবস পালনের নামে দিবসের টাকা লুট করাই এখানে প্রাধান্য পেয়েছে বলে জানান অনেকেই। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা বলেন, নারী দিবসটি অনেক গুরুত্ব ও তাৎপর্যবহ দিবস। নারী বলতে আমরা আটারোর্ধদের বুঝি। এই দিবসটি আসলে স্কুল পড়ুয়া ছাত্রীদের দিয়ে হয় না। কারণ তারা এখনো পরিপক্ক হয়ে ওঠেনি। নারী দিবসটিতে কর্মজীবি নারীদের নিয়ে করাই উত্তম। দিবসে নানা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উপস্থিতি থাকবে, তারাই তো একসময় নারী হয়ে উঠবে। 

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আহমদ বলেন, এ দিবসের মূলমন্ত্র হলো নারী সচেতনতা, নারী জাগরণ ইত্যাদি। প্রশাসনিক ভাবে দিবসটি তাদের নিজেদের ভেতরে করে ফেলেন, মিডিয়া কর্মীরাও জানেনা। তাহলে এদিবসের তাৎপর্য কি হবে বুঝাই যাচ্ছে।

রাজনীতিবিদ ও সচেতন নাগরিক মাসুক মিয়া বলেন, গতকাল নারী দিবসের বেশকিছু ছবি ফেসবুকে দেখে মর্মাহত হয়েছি। ১৩-১৪ বছরের বাচ্চাদের নিয়ে নারী দিবস পালনের নামে প্রতরণা করা হয়েছে। যারা প্রোগ্রাম করেছে তারা জানেই না নারী দিবস কি। তাদের উপর থেকে দায়ভার সরানোর জন্য এটি করেছে, এই দিবসের গুরুত্ব বুঝানো তাদের মূখ্য উদ্দেশ্য নয়।

বালাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ:দা:) বদরুন্নাহার বলেন, শিশু-কিশোরাই এক সময় নারী হবে। এরা ছোট থেকে সচেতন হয়ে বড় হবে। নারী থাকলেই যে নারী থাকতেই হবে এরকম কোনো ই-নাই। এক প্রশ্নের জবাবে বলেন, শিশুরা বাদে সবাই নারী। 

বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ বলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা দুই উপজেলার দায়িত্ব পালন করছেন। এরপরেও নারী উপস্থিতির ব্যাপারে চেষ্টা করেছেন। কিশোর কিশোরী এবং নারীরা ছিল।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার