রাণীশংকৈলে নিখোঁজের ৭ ঘণ্টা পর নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গতকাল বুধবার ১২ মার্চ নিখোঁজের সাত ঘণ্টা পর রাত ৮টায় কুলিক নদী থেকে রহমতুল্লাহ (৭) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ ঘটনা সকালের সময় প্রতিনিধিকে নিশ্চিত করেন।
নিহত রহমতুল্লাহ উপজেলার রাউতনগর মধ্যপাড়ার আব্দুল মালেকের ছেলে। সে রাউতনগর মুনলাইট স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন স্কুল শেষে দুপুর ১ টায় বাসায় ফেরার পরে রহমতুল্লাহ তার বন্ধুসহ কুলিক নদীতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। তার বন্ধুটি বাসায় চলে এসে সন্ধ্যায় তার বাড়িতে এ খবর দেয়। বাড়ির লোকজন ও এলাকাবাসী নদীতে নেমে রহমতুল্লাহকে খোঁজাখুঁজি করে। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোনায়েম হোসেনের নেতৃত্বে সদস্যরা ঘটনাস্থলে এসে রাত ৮টায় লোকজনের সহযোগিতায় রহমতুল্লাহর মরদেহ উদ্ধার করে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি