ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

র‌্যাবের অভিযানে চোরাই গরু উদ্ধার "চার চোর আটক


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ২:৫৪

সোমবার দুপুর দুইটার দিকে র‌্যাবের এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন  সিনিঃ সহঃ পুলিশ সুপার অপস্ অফিসার, মোঃ উসমান গণি। উল্লেখিত মামলার এজাহারের বর্ণনা মতে, গত ২৫ ফেব্রয়ারি ০৪.০০ ঘটিকায় ভিকটিম মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), পিতা- মৃত সফিজ উদ্দিন, গ্রাম- গয়নাকান্দি, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ ঘুম থেকে উঠে দেখতে পান তার থাকার ঘরের বারান্দার গ্রিলের ছিটকানি মাফলার দিয়ে বাঁধা রয়েছে। 

বিষয়টি দেখে ভিকটিম অবাক হয়ে দরজায় বাঁধা মাফলারটি খুলে বাইরে বের হয় এবং বাইরে গিয়ে দেখতে পান গোয়াল ঘরে রাখা তার গরু দুইটি নেই। পরবর্তীতে স্থানীয় প্রতিবেশীদের সাথে নিয়ে তিনি আশেপাশের সব এলাকায় গরু দুইটি অনেক খোঁজাখুঁজি করলেও তার আর সন্ধ্যান পাওয়া পায়নি । ধারণা করা হয়, গরু দুইটি অজ্ঞাতনামা চোরদের চুরির স্বীকার হয়েছে। এরপ্রেক্ষিতে ভিকটিম উক্ত ঘটনার বর্ণনা দিয়ে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় একটি চুরি মামলা রজু করেন।

উক্ত ঘটনার পর থেকেই র‌্যাব-১২ সিরাজগঞ্জ আসামিদের আইনের আওতায় আনার জন্য ব্যাপক তৎপরতা শুরু করে।বিভিন্ন প্রযুক্তির সহযোগিতায় এবং র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ গত ১২ মার্চ ২০২৫ তারিখ ৩ টি পৃথক অভিযান পরিচালনা করেন পরে  চোর চক্রের ০৪ জন সক্রিয় সদস্য যথাক্রমে আটক করতে সক্ষম হয়। 

গ্রেফতার কৃত আসামিরা হলো, ১। মোঃ শাহীন খোন্দকার (৪৪), পিতা- মোঃ শাহজাহান খোন্দকার, সাং- দুলাই, থানা- সুজা নগর, জেলা- পাবনা‘কে সিরাজগঞ্জ জেলার বোয়ালিয়া বাজার হতে, ২। মোঃ আব্দুল খালেক (৪৫), পিতা- মোঃ জমশের মন্ডল, সাং- আলীয়ারপুর, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ‘কে আলিয়ারপুর হতে এবং ৩। মোঃ সুজন আলী (৩০), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- প্রতাপ উত্তরপাড়া ও ৪। জরিপ মন্ডল (৩৪), পিতা- মৃত মোহাম্মদ আলী, সর্ব থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জদ্বয়‘কে প্রতাবপাড়া হতে গ্রেফতারসহ চুরি হওয়া দুইটি গরু উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত