ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

ডলারের দাম বাড়ার কারনে স্মার্ট এনআইডি পেতে বিলম্ব হচ্ছে


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৪:৪৫

ভোটার তালিকা হালনাগাদ শুরু হলে প্রতি বছরেই ৫ ভাগ নতুন ভোটার যুক্ত হয়ে থাকেন, বাড়ী বাড়ী গিয়ে ইতিমধ্যে তথ্য সংগ্রহ শেষ হয়েছে, কিছু কিছু উপজেলায় ভোটারদের বায়োমেট্রিক বাকী আছে। বায়োমেট্রিক শেষ হলেই তার পর ভোটার তালিকা খসড়া প্রকাশ করা হবে, এর মধ্যে ডলার এর দাম বাড়ার কারনে স্মার্ট এনআইডি পেতে বিলম্ব হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের আইন বিভাগের যুগ্ম সচিব ফারুক হোসেন। 

বৃহস্পতিবার (১৩ই মার্চ) কুমিল্লা ছোটরা আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে ভোটার তালিকা হালনাগাদ পরিদর্শনে শেষে সাংবাদিকের প্রশ্নে তিনি এসব কথা বলেন। 

এই সময় তিনি আরোও বলেন, ডলারের দাম বাড়ানোর কারনেই ভোটারদের মাঝে স্মার্ট কার্ড দেয়া সম্ভব হচ্ছে না, নতুন করে আরো ৩ কোটি ভোটারদের স্মার্ট কার্ডের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে, ইতি মধ্যে ২ কোটি ৩৭ লাখ স্মার্ট কার্ড রেডি হচ্ছে, অচিরেই ভোটারদের মাঝে পৌঁছে যাবে । 

বাড়ি বাড়ি গিয়ে ২০০৮ সালের পয়লা জানুয়ারি কিংবা এর পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন নারী , পুরুষ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটারযোগ্য ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এতে করে নতুন ভোটার বাড়তে পারে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৬২৪ জন ভোটার এমনটাই মনে করেন জেলা নির্বাচন কর্মকর্তা।

এদিকে যেসব ভোটার মৃত্যুবরণ করেছেন তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেয়া হচ্ছে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের এ কার্যক্রমের মাধ্যমে। এছাড়া যেসকল ভোটার স্থান বা ঠিকানা পরিবর্তন করতে চান তারা আবেদনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধনও করে নিতে পারবেন।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার