ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সিংগাইরে চার শিশুকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ এক চা বিক্রেতার বিরুদ্ধে


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১৪-৩-২০২৫ দুপুর ১১:৩৪

মানিকগঞ্জের সিংগাইরে ১০ ও ৭ বছরের চার শিশুকে কুপ্রস্তাব,  অশ্লীল কথাবার্তা ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে এক চা বিক্রেতার মোঃ বাবুল হোসেনের(৪০) বিরুদ্ধে। বাবুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, এটা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করেছে।

গত ১৩ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রামনগর বাজারে ঘটনাটি ঘটে। বাবুল হোসেন জামির্ত্তা ইউনিয়নের মুন্সীনগর গ্রামের মৃত. হানিফের ছেলে। রামনগর বাজারে চায়ের দোকান পরিচালনা করেন বাবুল হোসেন।

স্থানীয় ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থী প্রতিবেশী এক শিক্ষিকার কাছে আরবি পড়তে যায়। আরবি পড়ার জন্য যাওয়া-আসার পথে বাবুল হোসেন বিভিন্ন সময় তাদেরকে অশ্লীল কথাবার্তাসহ অশালীন আচরণ করে এবং কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। বৃহস্পতিবার বিকেলে সহপাঠিরা বাড়ী ফেরার পথে সিংগাইর থানাধীন রামনগর বাজারের টিউবয়েল পাড়ে পৌছালে ওৎ পেতে থাকা বাবুল হোসেন অশালীন কথাবার্তা বলে। একপর্যায়ে বিবাদী ধরার জন্য এগিয়ে গেলে তারা ভয়ে দৌড়ে বাড়ীতে চলে যায়। তাদের ভয়ে কাপতে দেখে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জিজ্ঞাসা করলে সমস্ত ঘটনা জানায়। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে রামনগর বাজারে বিবাদীর দোকানে গেলে বাবুল হোসেন কৌশলে দোকান হতে পালিয়ে যায়।

অভিযুক্ত বাবুল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার বিরুদ্ধে অভিযোগ করছে। আমি বিএনপি করি আর তারা আওয়ামীলীগ করতো। আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করছে তারা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, অভিযোগটির তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত