ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে: আমির খসরু


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৫-৩-২০২৫ দুপুর ১২:৩১

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রাজনীতিতে গুনাবলি আনার কথা জানিয়ে আমীর খসরু বলেন, রোজা হচ্ছে সম্প্রীতির মাস, ভালোবাসার মাস। একে অপরকে সহযোগিতা করার মাস। রাজনীতিতে এ গুণাবলি আমাদের আনতে হবে। শুধু রোজার মাসে হলে হবে না সারাবছরই আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।

তিনি শুক্রবার (১৪ মার্চ) বিকেলে নগরীর লালখান বাজারস্থ আমিন সেন্টারের পাশে পবিত্র মাহে রমজান উপলক্ষে মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এড. আবদুস সাত্তার। 

আমীর খসরু বলেন, মানুষের সাথে সম্পৃক্ত থাকতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। মানুষের সুখে দুঃখে পাশে থাকতে হবে। এটাই হবে বিএনপির আগামী দিনের রাজনীতি, তারেক রহমানের রাজনীতি। 

তিনি বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সবাইকে সহনশীল হতে হবে। একে অপরকে সম্মান দিতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। কারণ এটাই বিএনপির রাজনীতি এবং এর মাধ্যমে বাংলাদেশে পরিবর্তন আনতে হবে।

বিশেষ অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, ধর্ষণ শেখ হাসিনার আমলে গণধর্ষণে পরিণত হয়েছিল। বিচারহীনতার কারণে এই সংস্কৃতির সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে এই বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতায় নারী ও শিশু ধর্ষণের হার দিন দিন বাড়ছে। আজকে নিরপরাধ শিশু আছিয়াকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। তাই ধর্ষণের মামলার বিচার দ্রুত সময়ের মধ্যেই নিশ্চিত করতে  হবে।

আবুল হাশেম বক্কর বলেন, বিএনপি জনগণের দল হিসেবে সবসময় এ দেশের আপামর জনগণের কথা বলেছে। এখনো দলের সবাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাই কেউ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এমন একটি কাজে নিজেকে জড়িত করা যাবে না। 

এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মন্জুর আলম চৌধুরী মন্জু, মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন সম্পাদক ইউছুপ জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান, লালখান বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, মহানগর মহিলাদলের সি. সহ সভাপতি ছকিনা বেগম, সহ সভাপতি মারিয়া সেলিম, সি. যুগ্ম সম্পাদক রাবেয়া বেগম রাবু, যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা, শামসুন্নাহার প্রেমা,  সাংগঠনিক সম্পাদক তাসলিমা আহমেদ লিমা, ফারহানা রোজা প্রমূখ। 

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান