ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ৫ টাকায় মিলছে ইফতারির সাত পণ্য


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৫-৩-২০২৫ দুপুর ১২:৩৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর সভার ধানগড়া এলাকায় বসেছে অন্যরকম এক ইফতারের বাজার। সেখানে মাত্র ৫ টাকায় পাওয়া গেছে বক্স ভর্তি ইফতার সামগ্রী। এই ৫ টাকায় একজন ক্রেতা কিনতে পেরেছেন ৭টি পণ্য।

রমজান উপলক্ষ্যে ধানগড়া পৌর এলাকার যুব সমাজের উদ্যোগে এই বাজার বসে। শুক্রবার বিকেল ৫টায় পৌর এলাকার পল্লী বিদ্যুৎ মোড়ে একরি স্টলে সাজানো হয় ইফতার সামগ্রী। সেখানে পাওয়া যায় মুড়ি, ছোলা, খেজুর, বেগুনপর চপ, সল্টেজ, বুন্দি।

তবে একজন ক্রেতা সেই ৭টি পণ্যের প্রতিটি সর্বোচ্চ ১ বক্স কিনতে পেরেছেন। ৫ টাকায় এতোগুলো ইফতার সামগ্রী পেয়ে খুশি ক্রেতারা।

বাজার করতে আসা একজন বলেন, জীবনে এই প্রথম ৫ টাকায় বাজার করে এতো কিছু পেলাম। আরেকজন বলেন, টাকার অভাবে ইফতারের পাতে থাকে না ছোলা কিংবা বুন্দি। এখন ৫ টাকায় ইফতার সামগ্রী কিনতে পেরে খুব ভালো লাগছে।
এ সময় সাধারণ মানুষের পাশে থাকতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করেন আয়োজকরা।

আয়োজক শেখ রিয়াদ, সিমান্ত তালুকদার, হিমেল, বিপুল, তাইম, সাগর, সুজন, আশিক, সায়েম, সালমান, সজিব, রাফিউল, কেএম রাফিসহ অনেকে বলেন, বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করার কথা ভেবেছিলাম। তবে মানুষের কাছে সেটি দান হিসাবে ছিল। তাই মাত্র ৫ টাকার বিনিময়ে সেগুলো দেয়ার আয়োজন করি। সমাজের নিম্ন আয়ের মানুষেরা যেন এগুলোকে আর দান নয়, বরং এসব পণ্য কিনেছেন বলে মনে করতে পারেন।  আর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে যারা অর্থ সহায়তা দিয়েছেন তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। সমাজের বৃত্তবানদের সহায়তা পেলে এ উদ্যোগ চলমান থাকবে বলেও জানান আয়োজকেরা।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬