ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

আওয়ামী লীগের নিয়ন্ত্রনেই গাজীপুরের কাশিমপুর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৩-২০২৫ রাত ১০:১৪

ফ্যাসিস্ট সৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর ভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদের। আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতা কর্মী গাজীপুর মহানগর ও জেলা বিএনপি নেতাদের পকেট ভারি করে প্রবেশ করেছেন বিএনপিতে। বিগত দিন কারা ভোগ করা নেতাদের ছিটকে পড়তে হয়েছে তাদের টাকার গরমে। 

বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে প্রবেশ করতে না পারলেও ইউনিয়ন থানা উপজেলায় আওয়ামী লীগের নেতাদের তোড়জোড় দেখা যাচ্ছে বিএনপিতে এমনকি তাদের ছায়া দিয়ে রাখছেন জেলা পর্যায়ের বিএনপি নেতারাই।

বিগত দিনের স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর হিসেবে পরিচিত এবং স্বৈরাশাসকের সংগঠনে উল্লেখযোগ্য অবস্থান ,ফেস্টুন ব্যানার এমনকি দলীয় পদে থাকা নেতারা, মোটা অংকের টাকার বিনিময়ে বিএনপির পথ ভাগিয়ে নিয়েছেন এমন অভিযোগ মিলেছে গাজীপুর জেলা মহানগর  বিএনপি'র বিরুদ্ধে। 

গাজীপুর জেলা মহানগর বিএনপির ত্যাগী নেতা কর্মীদের মাঝে অনেকের বিরুদ্ধে গত ৫ই আগস্ট এর পরে নতুন করে মামলা হয়েছে, এমনটাই দেখা গেছে কাশিমপুর থানায়,এমনকি বিএনপির ত্যাগী নেতাদের অনেকে এখন জেলেও রয়েছে। 
৫ই আগস্ট এ ছাত্র আন্দোলন দমনে যাদের মুখ্য ভূমিকা ছিল, তারাই আজ বড় নেতা বনে গেছেন কয়েকদিনের ব্যবধানে। তারাই আবার স্থানীয় বিএনপিকে নিয়ন্ত্রণ করার কলকাঠি তাদের হাতে নিয়েছে, তাদের দলীয় লোক দিয়ে মামলার বাদি করে বিবাদী করেছে বিএনপি নেতাদের, অনেককে বাড়িছাড়া করেছে তারাই, সাবেক স্বৈরাচারের রাজত্ব কায়েম করেছেন এলাকা জুড়ে।

কাশিমপুরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, দিন দিন বেড়েই চলছে ভূমিদস্যতা, জুট ব্যবসা, অন্যের বাড়ি দখলের মতো ঘটনা ঘটেই চলছে প্রতিনিয়ত। 
৫ই আগস্ট এর পরে কাশিমপুর থানায় খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগের বড় কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির কোন মামলাই হয়নি কাশিমপুর থানায়, সেখানে উল্টো চিত্র দেখা যাচ্ছে বিএনপি নেতাদের বিরুদ্ধে নতুন করে মামলা আমলে নিয়েছেন কাশিমপুর থানা। বরং কাশিমপুরে তাদের কথামতো আইন প্রশাসন না চললেই বিপরীত হয়ে যায় সকল নিয়ম কানুন। 

সাবেক কাউন্সিলর ওসমান গণি লিটন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ধর্মীয় সন্তান সাবেক কাউন্সিলর আব্দুস সালাম আব্বাস, কাউন্সিলর প্রার্থী মোঃ রহিম খান, মোঃ সেলিম মোল্লা, গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ক্যাশিয়ার  মোঃ সাইফুল ইসলাম, ৫ই আগস্টের ছাত্র আন্দোলনে ছাত্র দমন করতে সক্রিয় ভূমিকা পালন করে। এখন তাদের অত্যাচারেই কাশিমপুর বাসি অতিষ্ঠ, গ্রামবাসী খুঁজে পাচ্ছে না কে আওয়ামী লীগ কে বিএনপি। তাদের পালিত লোকদের দিয়ে মামলার বাদি করে বিএনপি'র 'ত্যাগী নেতাদের বাড়িছাড়া করে রাখছে দিনের পর দিন। স্থানীয় বড় কোন আওয়ামী লীগ নেতার নাম খুঁজে পাওয়া যায়নি কাশিমপুর থানায়, যার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কয়েকদিন আগে বলেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের একটাই পুঁজি, তা হলো জনগণের আস্থা। জনগণের আস্থা নষ্ট হয়ে গেলে কী হয়, তা আমরা দেখেছি ৫ই আগস্টে, আপনারা দেখেছেন স্বৈরাচারের কী অবস্থা হয়েছে, বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে কথাগুলো বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই পরিণতির মুখে যেন কখনো পড়তে না হয়, সে জন্য খারাপ কাজগুলোকে দূরে সরিয়ে রেখে মানুষের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করার জন্য নেতাদের নির্দেশনা দিয়েছেন তিনি।

কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা আমলে নেয়নি গাজীপুর জেলা মহানগর বিএনপির কিছু নেতাকর্মীরা, দলীয় প্রধান ও দলের কথা আমলে না নিয়ে ইচ্ছে মত দলে নেতৃত্ব দিচ্ছেন। যে কারণে গাজীপুর জেলা মহানগর বিএনপির ভিতরে ভিতরে বিতর্ক সৃষ্টি হচ্ছে। আস্থা হারিয়ে ফেলছে জনগণ স্থানীয় বিএনপির উপর থেকে।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন