ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে হত্যা মামলায় মামুন সাবেক উপজেলা চেয়ারম্যানের একান্ত সহযোগী গ্রেপ্তার


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ১৬-৩-২০২৫ দুপুর ১:১৪

সাভারে সাবেক সাভার উপজলা চেয়্যারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাজিবের একান্ত সহযোগী মামুন আহমেদকে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান এর নির্দেশে  ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে।

রবিবার (১৬ মার্চ) বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ মোঃ জালাল উদ্দীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আসামি হল সাভারের তেঁতুলঝোড়া ভরারী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মামুন (৩৫)। এর আগে, বিশেষ অভিযান চালিয়ে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ সাভারের ব্যাংক কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করে মামুনকে। 

 জানা গেছে, মামুন তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের স্বঘোষিত সিনিয়র সহ-সভাপতি ছিলেন। এছাড়াও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজিবের একান্ত সহযোগী ছিলেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে আরও জানা গেছে, ছাত্র হত্যার মামলার আসামীসহ সাভারের ত্রাস, কুখ্যাত চাঁদাবাজ, অবৈধভাবে জমি দখলকারী, ওই মামুনের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।মামুন আহমেদ তেতুলঝোড়া ইউনিয়নের বিল্লাল হোসেন এর ছেলে তার মাতা-জাহানারা বেগম। 
তাকে গ্রেফতার এর পর সাভার মডেল থানায় হস্তান্তর করলে হত্যা মামলা রজ্জু হয়। 

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান