তানোরে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার
রাজশাহীর তানোর উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাবিবুর রহমানের বাড়ি উপজেলার কলমা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে।
হাবিবুর রহমানের বিরুদ্ধে গত শুক্রবার রাতে তানোর থানায় মামলা করেছেন তার ছেলে। গত বুধবার হাবিবুর রহমান তার পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনা জানাজানি হলে শুক্রবার বিকেলে এলাকাবাসী হাবিবুরের বাড়ি ঘেরাও করেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।
মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, গত বুধবার সকালে কাজে বের হয়ে যান হাবিবুরের নির্মাণশ্রমিক ছেলে। সকাল ১০ টার দিকে অভিযুক্ত হাবিবুর রহমান তার ছেলের বউকে নিজের ঘরে ডাকেন। এ সময় তিনি পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী কোনমতে পালিয়ে বাবার বাড়ি চলে যান। পরে হাবিবুরের ছেলে শ্বশুরবাড়ি যান স্ত্রীকে নিয়ে আসতে।
এ সময় তিনি সব ঘটনা জানতে পেরে বাড়ি ফিরে বাবার সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন। এ সময় আশপাশের মানুষও ঘটনা জেনে যান এবং হাবিবুরের বাড়ি ঘেরাও করে রাখেন। পরে পুলিশ যায়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হাবিবুর রহমান জানিয়েছেন যে তার ছেলের স্ত্রীর মন খারাপ দেখে তিনি তাকে ঘরে ডেকেছিলেন। তারপর কথা বলার একপর্যায়ে তার হাত ধরেছিলেন। ধর্ষণের চেষ্টা তিনি করেননি বলে দাবি করেছেন।
ওসি জানান, তার ছেলের স্ত্রীর দাবি যে তাকে শ্লীলতাহানি করা হয়েছে। ছেলেও বাবার বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাবিবুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান