মাগুরায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র-গোলাবারুদ সহ আটক তিনজন
মাগুরা জেলার সদর থানার ৬ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র-গোলাবারুদ সহ তিনজন কে আটক করা হয়েছে। ১৬ মার্চ (রবিবার) আনুমানিক রাত ৩টার দিকে মাগুরা আর্মি ক্যাম্পের ১৪ বীরের একটি বিশেষ দল মেজর সাফিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন।
সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, পারনান্দুয়ালী গ্রামের মারুফ হোসেন, লিখন হোসেন ও আশিকুর রহমানের বাড়িতে অবৈধ অস্ত্র মজুত রয়েছে । এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামাল:ওয়ান শুটার গান – ২টি ,তাজা বুলেট – ১০ রাউন্ড, এয়ার গান – ১টি , এয়ার গান বুলেট – ৬০ রাউন্ড ,হাত বোমা – ৮টি ,টিয়ার সেল (পুলিশ হতে লুটকৃত) – ১টি , বিদেশি চাপাতি – ২টি, দেশীয় ধারালো অস্ত্র – ৫টি, মোবাইল ফোন – ৫টি, ল্যাপটপ – ১টি,
আটককৃতরা হলো মাগুরা সদর থানার পারনান্দুয়ালী গ্রামের আব্দুল মজিদের ছেলে
মারুফ হোসেন (৩৫), একই গ্রামের সালাম হোসেনের ছেলে লিখন হোসেন (২৮) ও আতিয়ার রহমান এর ছেলে আশিকুর রহমান (৩০)
অভিযান শেষে সেনাবাহিনীর সদস্যরা আটককৃতদের মাগুরা সদর থানায় প্রেরণ করেন। থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই রিপন জানান, সেনাবাহিনী সকাল ৭ টায় তিন জনকে অস্ত্রসহ থানায় প্রেরণ করেন এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’