চুয়াডাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে জেসমিন আক্তার ওরফে আয়না খাতুন (৩৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন যাদবপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আয়না খাতুন একই গ্রামের কুয়েত প্রবাসী হাবিবুর রহমান হাবিলের স্ত্রী।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আয়না খাতুন তার শিশু সন্তান তাজমিরকে (৮) নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। রাত ২টার দিকে ঘরে ঢুকে গলা কেটে তাকে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি চুরি, এক জোড়া হ্যান্ড গ্লাভস ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই একই গ্রামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটকরা হলেন- একই গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে হাসান আলী (২৮), মৃত বাহার লস্করের ছেলে আব্দুর রহমান (৫২) এবং ওসমান মণ্ডলের ছেলে মামুন মণ্ডল (২৭)।
স্থানীয় ইউপি সদস্য বিল্লাল হোসেন জানান, একই গ্রামের মামুন আয়না খাতুনকে ফোনে বিরক্ত করত। বেশ কয়েক দিন আগে ফোন দিয়ে হুমকিও দেয় মামুন।
নিহত জেসমিন আক্তার ওরফে আয়নার বোন সাথী খাতুন বলেন, আমার দুলাভাই কুয়েত প্রবাসী। বোন ওর শাশুড়ির সঙ্গে বাড়িতে থাকত। সপ্তাহখানেক আগে বোনের শাশুড়ি মারা যান। এরপর থেকে সে একাই বাড়িতে থাকত।
সরোজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক নিখিল অধিকারী জানান, বুধবার সকাল ৯টার দিকে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটনে মাঠে কাজ করছে পুলিশ। খুব দ্রুত খুনিদের বিচারের আওতায় আনা হবে।
জামান / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত