ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে সড়ক কেটে বাউন্ডারী দেয়াল নির্মানের অভিযোগ


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৫ বিকাল ৫:২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারী অর্থায়নে নির্মিত চলাচলের সড়ক কেটে বাউন্ডারী দেয়াল নির্মানের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। বাধা দেওয়ায় হামলার স্বীকার হয়েছে ইউনিয়ন যুবদল নেতাসহ এলাকাবাসী। রবিবার উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় এলাকাবাসী জানায়, রূপগঞ্জ ইউনিয়নের অর্থায়নে ১৪ বছর পূর্বে টেকনোয়াদ্দা এলাকায় টেকনোয়াদ্দা-মাইঝপাড়া-কবরস্থানের দীর্ঘ ১ কিলোমিটার সড়ক নির্মান করা হয়। কিছুদিন পূর্বে বাড়িয়াছনি বাগের আগা এলাকার শমসের উদ্দিনের ছেলে  যুবদল নেতা জাহাঙ্গীর মাইঝপাড়া এলাকায় ৮ শতাংশ জমি ক্রয় করে। এদিকে রবিবার জমির পরিমান ঠিক থাকার পরও জোরপূর্বক লোকজন নিয়ে রাস্তা কেটে সেখানে বাউন্ডারী দেয়াল নির্মান কাজ শুরু করে জাহাঙ্গীর। রাস্তা কেটে বাউন্ডারী দেয়াল নির্মানের খবর শুনে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম লোকজন নিয়ে বাধা দিলে তাদের উপর চড়াও হয় জাহাঙ্গীর ও তার লোকজন।  সময় জাহাঙ্গীর নিজে দাড়িয়ে থেকে জোরপূর্বক বাউন্ডারী দেয়ালের কাজ করছে বলে দেখা যায়।

 তবে জাহাঙ্গীর ও তার লোকজনের দাবী উপজেলা ভূমি অফিসের অনুমতি নিয়ে রাস্তা রেখে সে এখানে বাউন্ডারী দেয়াল নির্মান করছেন।এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উবায়দুর রহমান সাহেলের সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তা কাটার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি দেখার জন্য ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদারকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি সেখানে যাবেন। আমাকে রিপোর্ট দিবে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার