ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের পক্ষ থেকে সাহরি বিতরণ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৬-৩-২০২৫ বিকাল ৫:২৯

উত্তরা পশ্চিম থানার বিভিন্ন স্থানে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ সর্বস্তরের মানুষের মাঝে সাহরির খাবার বিতরণ করেছেন উত্তরা পশ্চিম  থানা ছাত্রদল। 

রবিবার (১৬মার্চ) দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত সেহরির খাবার বিতরণ করেন তারা।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো: মোস্তফা জামান। তিনি গণমাধ্যমকে বলেন, ছাত্রদলের এসকল কার্যক্রম সত্যি প্রশংসনীয়। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর বিএনপি উত্তরার বিভিন্ন স্থানে প্রতিদিন ২০০০ হাজার মানুষকে সাহরি এবং ইফতার বিতরণ করে আসছে। ছাত্রদলের নেতাকর্মীরা অসহায় মানুষদের মাঝে ঘুরে ঘুরে যেই সাহরি বিতরণ করছে তাই তাদেরকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। 

উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রুবেল এর উদ্যোগে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ অন্তত দুই'শ জন ব্যক্তির মাঝে খাবার বিতরণ করা হয়।

পবিত্র মাহে রমজানে সমাজের অসহায় মানুষদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। এই ধরণের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান, উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের  সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল। 

এসময় তিনি বলেন, ‘রমজান মাস সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের জন্য আনন্দের। আমরা চাই, প্রতিটি মানুষ যেন অন্তত সাহরির খাবার পায়। ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে প্রস্তুত।

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও আশপাশের মানুষ। তারা মনে করেন, ছাত্রসমাজের এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

এসময় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, ছাত্রনেতা আক্তার হোসেন,কামাল হোসেন, শাহরিয়ার আহম্মেদ, বিশাল, শাহীন হোসেন, চান বাদশাহ, ,তন্ময় আলিফ হোসেন আপনসহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা