ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টা, কসাই পলাতক


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৬-৩-২০২৫ বিকাল ৫:৩৩

 গরুর মাংসের কথা বলে ঘোড়ার মাংস বিক্রির চেষ্টার সময় স্থানীয়দের প্রতিরোধে প্রতারক কসাইরা পালিয়ে গেছে। এ ঘটনা ঘটেছে রবিবার ১৬ মার্চ ভোরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার দেহট্ট গ্রামে। অভিযোগ পাওয়া গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র হরিপুরে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি করে আসছে। 

ঘটনার দিন ভোরে দেহট্ট গ্রামের একটি ভুট্টাক্ষেতের পাশে একটি ঘোড়া জবাই করা হলে গ্রামবাসিরা তা টের পেয়ে যায়। তারা ঘটনাস্থলে গিয়ে জড়ো হলে বেগতিক দেখে কসাইরা পালিয়ে যায়। এসময় তারা জবাইকৃত ঘোড়ার মাংস, একটি মরা ঘোড়ার বাচ্চা  ও একটি মোটরসাইকেল ফেলে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসিরা জানান, এই গ্রামের রনজু ও মেহেদী এ ঘটনার সঙ্গে জড়িত। 

এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল সকালের সময়কে জানান, এই প্রতারক চক্রটিকে পুলিশ ধরার চেষ্টা করছে। শীঘ্রই তাদের ধরা সম্ভব হবে। 

ইউএনও আরিফুজ্জামান জানান, জবাইকৃত ঘোড়ার মাংস মাটিতে পুঁতে দেয়া হয়েছে এবং জীবিত ঘোড়াটিকে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের জিম্মায় দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু

গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু