ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ দুর্গাপুর থানার সদ্য বিদায়ী ওসি বাচ্চু মিয়া


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৩-২০২৫ বিকাল ৫:৩৮

নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন দুর্গাপুর থানার সদ্য বিদায়ী ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া। গত ফেব্রুয়ারি মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য জেলা পুলিশ কর্তৃক এই স্বীকৃতি লাভ করেন তিনি।  রবিবার (১৬ মার্চ) দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের হাত থেকে শুভেচ্ছা স্মারক এবং সম্মাননা সনদ গ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অন্য কর্মকর্তাগণ। 

জানা যায়, আজ জেলা পুলিশের এক মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দুর্গাপুর উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নে ফেব্রুয়ারী মাসের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার দেওয়া হয় সদ্য বিদায়ী ওসি বাচ্চু মিয়াকে। গত বছরের ২১ অক্টোবর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন তিনি। চলতি বছরের ৬ মার্চ দুর্গাপুর থানা থেকে জেলা পুলিশের অপরাধ শাখায় ইন্সপেক্টর পদে পদায়ন করা হয়। 

কৃতিত্বপূর্ণ এই অর্জনের প্রতিক্রিয়ায় বাচ্চু মিয়া বলেন, এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নেবে। কাজের অনুপ্রেরণা জোগাবে। শ্রেষ্ঠত্ব অর্জনের সহযোগিতা করার জন্য তিনি সাবেক কর্মস্থল দুর্গাপুর থানা পুলিশের অন্যান্য সদস্যসহ উপজেলার জনগণকে ধন্যবাদ জানান।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র