পটুয়াখালী গলাচিপার ইউএনও’র ফেসবুক আইডি হ্যাকের দাবি, পোস্ট নিয়ে বিতর্ক
পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিশিয়াল ফেসবুক পেজ "Uno Galachipa" থেকে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই পোস্টে ইউএনও নিজেকে ছাত্রলীগের সাবেক কর্মী বলে স্বীকার করেছেন এবং দুর্নীতির অভিযোগের প্রসঙ্গও তুলেছেন।
ইউএনও'র ফেসবুক পেইজের পোস্টেে লেখা হয়—"আমার (মিজানুর রহমান) বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ, একসময় করতাম। সো, কি হয়েছে? নুরু ভাইও এক সময় ছাত্রলীগ করত। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম?"
তিনি আরও লেখেন, "বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই, কারণ এই দেশমাতৃকার জন্ম তা হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। Who is free from it? যে দুর্নীতি করে না বুঝতে হবে সে সুযোগ পায় না।"
সবশেষে তিনি মন্তব্য করেন, "সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। Every dog has its barking day."
এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। মুহূর্তে পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়। ফেইসবুকে পোস্ট শেয়ার করে অনেকে লেখেন সরকারি একজন উচ্চপদস্থ কর্মকর্তার এ ধরনের মন্তব্য কতটা নৈতিক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
এদিকে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, এই ফেসবুক পেজটি ইউএনও নিজেই পরিচালনা করেন। রোববার রাত ৯:২০ মিনিটে পোস্টটি প্রথম দেখা যায়, যা এখনো দৃশ্যমান।
ঘটনার পর রোববার রাত সাড়ে ১০ টায় গলাচিপা অফিসার্স ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন ডাকেন ইউএনও মিজানুর রহমান। তিনি দাবি করেন, তার আইডি হ্যাক করা হয়েছে এবং বিষয়টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, অফিশিয়ালি ফেইসবুক আইডি 'Uno Galachipa কে বা কারা হ্যাক করে বিভ্রান্তিমূলক কথা ছড়াচ্ছে। এ বিষয়ে আমি কিছু জানি না। আমি এর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি থানায় জিডি করেছি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত