ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সিরাজগন্জ জেলা রেজিস্ট্রার মোহাম্মাদ জাহাঙ্গীর আলমের কাছে আলউদ্দিনের চেরাগ!


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৩-২০২৫ দুপুর ১:৪৫

আওয়ামীলীগ সরকারের পতনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকার দায়িত্বগ্রহণের পর থেকে আইন মন্ত্রণালয় কর্তৃপক্ষের বিভিন্ন দুর্নীতির বিষয় সামনে আসছে।

সাম্প্রতিক সময়ে অনুসন্ধানে উঠে আছে সিরাজগন্জ জেলা রেজিস্ট্রার মোহাম্মাদ জাহাঙ্গীর আলমের দুর্নিতির ফিরিস্তি । অনুসন্ধানে জানা যায় জাহাঙ্গীর আলম ২০তম বিসিএস এর একজন কর্মকর্তা । গত ২৯ অক্টোবর ২০২০ সালে যোগদান করেছেন সিরাজগন্জ জেলা রেজিস্ট্রার হিসেবে । দেশের বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন জাহাঙ্গীর আলম। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পর থেকে দেশের সর্বত্র দুর্নিতিবাজদের অপসারণ করা হচ্ছে, কিন্তু  জাহাঙ্গীর আলম আছেন বহাল তবিয়তে ।

অনুসন্ধানে জানা যায় জাহাঙ্গীর আলম যেখানে গিয়েছেন সেখানে সম্পদের পাহাড় গড়েছেন । বেশ কিছুদিন আগে দুদকে অভিযোগ হলে ও কোনো এক কালো ছায়ায় অভিযোগ থেকে মুক্তি পান জাহাঙ্গীর আলম।

সিরাজগঞ্জে যোগ দেওয়ার পর থেকে জাহাঙ্গীর আলম পেয়ে যান আলাউদ্দিনের আশ্চর্য চেরাগ। টাকা ছাড়া তার তার টেবিল থেকে কোন ফাইলে নড়ে না ।  খবর নিয়ে জানান যায় জাহাঙ্গীর আলম যেখানে গিয়েছেন সেখানেই বিয়ে করেছেন একাধিক।  বিয়ে করার প্রমান ও মিলেছে । বর্তমানে দুই স্ত্রী নিয়ে জাহাঙ্গীর আলমের বসবাস। একজন স্ত্রী কলাবাগান থাকলে ও অন্য স্ত্রী থাকেন পশ্চিম রাজাবাজারে। দুই স্ত্রী নামে কিনেছেন একাধিক ফ্ল্যাট । চট্টগ্রামে রয়েছে তার পাঁচতলা বাড়ি। পটুয়াখালী নিজ এলাকায় কিনেছেন চর যা জাহাঙ্গীর চর নামে পরিচিত । 

এবিষয়ে সিরাজগন্জ জেলা রেজিস্ট্রার মোহাম্মাদ জাহাঙ্গীর আলম এর সাথে যোগাযোগ করলে তিনি অস্বীকার করেন এবং বলেন এসব বানোয়াট কথা । 

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে-ডেপুটি স্পীকার

ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা

আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ

বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা

নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন

‎কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি

মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা

দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা

রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন