লক্ষ্মীপুর ডিসির কার্যালয় তিনদফা দাবীতে জাতীয়করণকৃত প্রাথমিকের শিক্ষকদের স্মারকলিপি প্রদান
অর্থ মন্ত্রণালয়ের অবৈধ চিঠি বাতিল সহ তিন দফা বাস্তবায়নের দাবীতে জাতীয়করণ কৃত বৈষম্যের শিকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
আজ ১৭ মার্চ দুপুর ১২ টায় স্মারকলিপি প্রদান করার পূর্বে লক্ষ্মীপুর সদর উপজেলা বাগবাড়ী থেকে রেলি শেষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসক কে না পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) লক্ষ্মীপুর জেপি দেওয়ান এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময়ে বক্তারা ১২ আগষ্ট ২০২০ তারিখের অর্থ মন্ত্রণালয়ের অবৈধ চিঠি বাতিল সহ তিন দফা বাস্তবায়নের দ্রুত দাবী করেন।
তাদের তিনদফা দাবীগুলো হচ্ছে, দফা এক, ৪৭,৭২০ জন শিক্ষকের উত্তোলিত টাইমস্কেল সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধানে ১২ আগষ্ট ২০২০ তারিখে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্রটি বাতিল করতে হবে। দাবি দুই, অধিগ্রহনকৃত বে- সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ( চাকুরী শর্তাদি নির্ধারণ) বিধিমালা ২০১৩ এর বিধি ২(গ) অনুযায়ী জ্যৈষ্ঠতা, পদোন্নতি প্রদান করতে হবে। দাবি তিন হচ্ছে, অধিগ্রহণ কৃত বে- সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেট অন্তর্ভুক্ত করতে হবে। "
শিক্ষকরা আরও বলেন, আমাদের দেশে বিদ্যালয় বিহীন গ্রামে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য এলাকার জনগণের উদ্যেগে সারা দেশে বে- সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। এসকল বিদ্যালয়, সরকারি নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ করে পাঠদান চলার পর প্রায় দুইযুগ পরে ৯ জানুয়ারী ২০১৩ সনে ২৬১৯৩ টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১লক্ষ ৪ হাজার শিক্ষককে জাতীয়করণ করা হয়। ৩১ ডিসেম্বর ২০১২ তারিখের বিধিমালা অনুযায়ী ৫০% কার্যকর চাকুরীকাল গণনা করে গেজেট জারি করেন। গেজেট অনুযায়ী শিক্ষকগণ সকল সুযোগসুবিধা ভোগ করে আসছিল। বিধিমালা অনুযায়ী শিক্ষকগণ ৮ ডিসেম্বর ২০১৫ বছর চাকুরীকাল গণনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুমোদন সাপেক্ষে ৪৮ হাজার ৭ শত ২০ জন শিক্ষক টাইৃস্কেলসহ অন্যান্য সুযোগসুবিধা ভোগ করে আসছিল। জাতীয়করণের ৮ বছর পর ১২ আগষ্ট ২০২০ ইং তারিখ অর্থ মন্ত্রণালয়ের টাইমস্কেল কর্তনের জন্য একটি অবৈধ চিঠি প্রদান করে। উক্ত অবৈধ চিঠি বাতিল করার জন্য বিগত ৪ বছর আবেদন নিবেদন করেও সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ইতি মধ্যে সরকারি সুযোগসুবিধা ভোগ করে অনেক শিক্ষক মৃত্যু বরন করেছেন। বর্তমানে হাজার হাজার শিক্ষক পি. আর. এল এ গিয়ে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যারফলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিন দফা আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করছি। "
এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ আঃ ছোবহান ( সভাপতি, লক্ষ্মীপুর জেলা শাখা) , মোহাম্মদ সফিক উল্লাহ ( সাধারণ সম্পাদক, মোঃ রেজাউল করিম চৌধুরী( ( সভাপতি, রামগতি উপজেলা), মোঃ জহিরুল ইসলাম ( সভাপতি, রামগঞ্জ উপজেলা), মোঃ আনোয়ার হোসেন (সম্পাদক রায়পুর উপজেলা), মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী ( সহ সভাপতি, রায়পুর উপজেলা), মোঃ রাজেদুর রহমান, ( সম্পাদক, সদর উপজেলা, লক্ষ্মীপুর), মোঃ আনোয়ার হোসেন, মোঃ মহসিন কবীর, মোঃ মুরাদ হোসেন সহ আরও অনেক শিক্ষক ও সাংবাদিক বৃন্দ।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের