রায়পুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী রায়পুর উপজেলা ও পৌর শাখা।
রবিবার শহরের গুহা চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রায়পুর উপজেলা আমীর মাওলানা সাইয়্যেদ নাজমুল হুদা এর সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট আব্দুল আউল রাসেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজির আহমদ, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, জেলা সূরা সদস্য সর্দার সৈয়দ আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা ফজলুল করিম, নায়েবে আমীর এডভোকেট কামাল উদ্দিন, সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব, উপজেলা সহকারী সেক্রেটারি আবুল কাশেম, আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক অধ্যক্ষ নিজাম উদ্দিন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ফজলুল করিম, সূরা সদস্য সাইফুর রহমান রাকিব, কাউছার হোসেন, জেলা শিবিরের সেক্রেটারি আরমান হোসেন
এসময় লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুর নবী বলেন, বাংলাদেশে জামায়াত ইসলামি সবসময় মিডিয়া বান্ধব। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দকে হত্যা করেছে।শুধু হত্যাই করেনি আমাদের বাড়িঘর ভেঙ্গেচুরে শেষ করে দিয়েছে। এমন ফ্যাসিস্ট এর হাত থেকে যাদের মাধ্যমে উদ্ধার হয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের জন্য দোয়া করছি।
এসময় তিনি সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন। এবং সত্য মিথ্যা যাচাই করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহবান জানান।
এসময় রায়পুর প্রেস ক্লাবসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের