রায়গঞ্জে কৃষকের বাড়ি পুড়ে ছাই
সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে আবু বক্কার (৫০) নামে এক কৃষকের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ওই কৃষক পরিবারের।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বসতবাড়ির বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে লাগোয়া তিনটি টিনের ঘর ভস্মীভূত হয়। এতে ঘরে থাকা নগদ টাকা, উৎপাদিত ফসল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
কৃষক আবু বক্কার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আগুন লাগার সময় ঘরে শুয়ে ছিলাম। হঠাৎ বাইরে চিৎকার শুনে দেখি ঘরে আগুন লেগেছে। তখন পরিবারের সবাইকে নিয়ে দ্রুত এক কাপড়ে ঘর থেকে বের হয়ে সাহায্যের জন্য চিৎকার করি। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভাতে সাহায্য করলেও সব কিছুই পুড়ে যায়।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে