ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মিছিল

মহানবী (স) কে নিয়ে কটুক্তি, ছাত্রলীগ কর্মী আটক


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৭-৩-২০২৫ দুপুর ৩:৫২

নাটোরের সিংড়ায় সোসাল মিডিয়ায় মহানবী হজরত মুহাম্মদ (স) কে জঙ্গি বলা এবং শাহবাগে ইসলাম ধর্ম কে তুলোধুনো করার কটুক্তি কারী ছাত্রলীগ কর্মী সাকিবুল ইসলাম স্বচ্ছ (২২) কে আটক করেছে সিংড়া থানা পুলিশ। দিবাগত রবিবার রাত ১ টার দিকে আটক করে পুলিশ। 
সে সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের শোয়াইর গ্রামের আমিনুল ইসলাম এর পুত্র এবং গোলই আফরোজ সরকারী কলেজ সংসদের জিএস উম্মে আমারা সুখির ভাই ও রামানন্দ খাজুরা ইউনিয়ন ছাত্রলীগের ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। 
এর আগে শনিবার সন্ধ্যা থেকে কয়েকটি ফেসবুক পেজে মহানবী (স) কে নিয়ে কটুক্তি কারী স্বচ্ছকে গ্রেপ্তার সহ বিচারের দাবিতে সোচ্চার হয় তৌহিদি জনতা। এদিকে তার বোন উম্মে আমারা সুখি কে গ্রেফতারের দাবি জানিয়েছে সর্বস্তরের শিক্ষার্থী ও জনতা তারা সুখি কে আটক না করা হলে বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষনা করেন। 
সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, গত ১৪ মার্চ সাকিবুল শাহবাগে আন্দোলন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন ও কমেন্টে নবীকে নিয়ে কটুক্তি করেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা তাকে নিষেধ করেও কোনো সমাধান হয়নি। পরে স্থানীয়রা সাকিবুল হাসান স্বচ্ছর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাত ১০ টায় সিংড়া থানায় বিক্ষোভ শুরু করেন।
পুলিশ আরও জানায়, ক্ষুব্ধ এলাকাবাসীর মধ্যে তিনজন স্বচ্ছ ও তার বোন উম্মে আমারা ইসলাম সুখির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন।
অভিযোগের পর পুলিশ সাকিবুল হাসান স্বচ্ছর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
এদিকে সোমবার দুপুরে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে সিংড়া বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা করে। এসময় নাটোর - বগুড়া মহাসড়কে যানবাহন চলাচল ২০ মিনিট বন্ধ হয়ে পড়ে। এসময় আগামীকাল সকালের মধ্যে সুখি সহ তার উন্ধনদাতাকে গ্রেপ্তারের দাবি জানান। নতুবা বৃহত্তর কর্মসূচি দেয়ার ঘোষনা করেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক