অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
এনএসআই চট্টগ্রাম মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রাম নগরের চারটি সেমাই ফ্যাক্টরিতে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৭ মার্চ) নগরীর বাকলিয়া থানার চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান ও রানা দেব নাথ।
জানা গেছে, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরি, রফিক ফুড প্রোডাক্টস, মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরি ও মোস্তফা সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।
অভিযানে সেমাই ফ্যাক্টরিগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন ও খোলা রোদে শুকানোসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায়, রফিক ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা, মোস্তফা সেমাই ফ্যাক্টরিকে এক লাখ টাকা, মেসার্স এমরান সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা এবং মেসার্স আবদুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্কও করা হয়।
এমএসএম / এমএসএম
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত