মধুখালীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্য আটক
ফরিদপুরের মধুখালীতে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে মধুখালী থেকে বালিয়াকান্দি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী বাসস্ট্যান্ড থেকে বালিয়াকান্দিগামী একটি ব্যাটারিচালিত অটোতে উঠেছিলেন এক মধ্যবয়সী নারী। কিছুদূর যাওয়ার পর মথুরাপুর এলাকায় পৌঁছালে অটোতে থাকা এক ব্যক্তি তার মুখের সামনে একটি কাগজের টুকরা ধরার চেষ্টা করে। সন্দেহ হওয়ায় ওই নারী সতর্ক হয়ে যান এবং আশাপুর শাহাদাত ক্লাব এলাকায় পৌঁছানোর পর জোরে চিৎকার করে অটো থেকে লাফ দেন।
তার চিৎকারে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসে এবং মোটরসাইকেলে ধাওয়া করে অটোটিকে আটক করে। এরপর অটোতে থাকা দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহায়তায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বোয়ালমারী উপজেলার চিতার বাজারের মৃত ইয়াসিন শেখের ছেলে মো. জহির শেখ (৫৫) এবং মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে মো. মিজান (৩৮)।
এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. নুরুজ্জামান বলেন, "ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"
এমএসএম / এমএসএম
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে আলোচনা সভা
আবারও ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ভাঙন জরুরী মেরামত কাজে অনিয়মের অভিযোগ
বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে অভয়নগরে সচেতনতামূলক কর্মশালা
নবীনগরের বাঙ্গরা বাজারে উচ্ছেদ অভিযান: একপক্ষের স্থাপনা ভাঙার অভিযোগ, নেপথ্যে ইন্ধনের গুঞ্জন
কুমিল্লায় জুলাই শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর পা বিচ্ছিন্ন, আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি
মিরসরাইয়ে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ
ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
দাউদকান্দি নিসচার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
গ্যারেজ লুট মামলায় বহিষ্কৃত ছাত্রদল নেতা সামিরের তথ্যে মিলল ৫ অটোরিকশা
রাজনগরে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ
ইকনের পাশে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন