ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৭-৩-২০২৫ বিকাল ৫:২৬

মৌলভীবাজার জেলার জুড়ীতে মিথ্যা সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলার সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন। সোমবার (১৭ মার্চ) দুপুরে সাগরনাল ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে তিনি মিথ্যা সংবাদের প্রতিবাদ জানান। 

সাংবাদিক সম্মেলনে সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন বলেন, গতকাল আমার বিরুদ্ধে করা একটি মিথ্যা সংবাদ আমার দৃষ্টি গোচর হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন ও বানোয়াট। আমি এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হলো, গত ১৫ মার্চ শনিবার পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে দুঃস্থ, অসহায় ও গরীব জনসাধারনের মধ্যে ১০ কেজি করে ভিজিএফ চাল সরকার কর্তৃক নির্ধারিত ট্যাগ অফিসার ও সকল ইউপি সদস্যের  উপস্থিতিতে বন্টন করা হয়েছে। সুন্দর ও সফলভাবে আমরা বিতরণও করেছি। কিন্তু দুঃখের বিষয় আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রি মহল এত ভাল একটি কাজকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ভাবে ষড়যন্ত্র করছে। মিথ্যা সংবাদের পাশাপাশি ওই কুচক্রি মহল উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি মিথ্যা অভিযোগও দিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে কুচক্রি মহলের ষড়যন্ত্র বেরিয়ে আসবে। 

উত্তর সাগরনাল গ্রামের আব্দুল কাইয়ুম ও জফর আলী সংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, উপজেলা নির্বাহী অফিসারের কাছে সামস উদ্দিন আহমদের দেওয়া অভিযোগে আমাদের নাম ব্যবহার করা হয়েছে। সে ব্যাপারে আমরা অবগত নই। চাল বিতরণে কোন অনিয়ম হয়নি। সমান হারে সবাইকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান