দহগ্রাম সীমান্তে ফের কাটাতার নির্মাণ চেষ্টা বিএসএফের,বিজিবির বাধায় কাজ বন্ধ
লালমনিহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবারও সীমান্ত আইন লঙ্ঘন করে শুন্য রেখায় কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা দিলে কাজ বন্ধ করে ফিরে যায় বিএসএফ।
সোমবার(১৭ মার্চ) সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত এ তারকাঁটা নির্মাণ ও বাঁধা প্রদানের ঘটনা ঘটে। বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, আজ(সোমবার) সকালে দহগ্রাম সর্দার পাড়ার ভারত–বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার ৪২ বাই ৪৮ নং উপ-পিলারের কাছে শূন্যরেখায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ। ভারতের পশ্চিমবঙ্গ বিএসএফ ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় এ বেড়া নির্মাণের চেষ্টা করে। পরে স্থানীয়রা বিষয়টি দেখে বিজিবিকে জানায়। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে বিজিবি গিয়ে প্রতিবাদ জানালে তারকাঁটা নির্মাণ না করে চলে যায় বিএসএফ।
এ বিষয়ে দহগ্রাম সীমান্তের পানবাড়ী ক্যাম্প কমান্ডার সুবেদার আইয়ুব আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রথমে টহল দল এবং পরে ক্যাম্প থেকে অতিরিক্ত বিজিবি সদস্যরা গিয়ে বিএসএফ কে তারকাঁটা নির্মাণে বাঁধা দেওয়া হয়। পরে বিএসএফ তারকাঁটা নির্মাণ না করে ফিরে যায়। বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি