রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার ১৭ মার্চ মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে নবাগত ইউএনও তাঁর পরিচয় দিয়ে উপস্থিত সকলের পরিচয় নেন। সভায় ইউএনও ছাড়াও বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান, উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম ও সেক্রেটারি রজব আলী, বিএনপি সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, ওসি আরশেদুল হক, সহ-শিক্ষা অফিসার সীমান্ত বসাক, সেনাবাহিনীর কর্মকর্তা মুসা কলিমুল্লাহ, বিজিবি কর্মকর্তা তোজাম্মেল হক, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক সোহেল রানা, শিক্ষক মাহবুবা আখতার, গ্রাম আদালত কর্মকর্তা রাশেদা বেগম, প্রেসক্লাব(পুরাতন)সভাপতি সফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম, প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে উপজেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিশেষ করে তারা দলীয় পরিচয়ে জমিদখল, শিক্ষা প্রতিষ্ঠানে চুরি,মাদক বিক্রি ও সেবন, পৌর শহরের বিভিন্ন পয়েন্টে তীব্র যানযট ও দ্রুত মোটর সাইকেল চালনার কথা বলেন। ওসি তার বক্তব্যে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নয়নে পুলিশের কার্যক্রম অব্যাহত আছে বলেন। এইসাথে তিনি পুলিশের কাজে সকলকে সহযোগিতা করার আহবান জানান।
ইউএনও তার বক্তব্যে বলেন নবাগত ইউএনও হিসেবে এটি আমার প্রথম আইনশৃঙ্খলা বিষয়ে সভা। আমি বক্তাদের উত্থাপিত সব সমস্যার কথা শুনেছি। সমস্যাগুলোকে চিহ্নিত করে একে একে সমাধানের উদ্যোগ নেয়া হবে। এজন্য তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে অধিকারবঞ্চিত মানুষের পাশে চার দশকের বেশি সময়, নিজেরা করি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন বাঁচতে চায়
বিশ্ববিদ্যালয় ছাত্রের মোটর সাইকেল পুড়ালো বিপদগামী যুবক
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা চক্ষু সেবা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভযান শুরু
গেটকিপার জসিমের বিরুদ্ধে ২৭ লাখ টাকা প্রতারণার অভিযোগ
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প